Header Ads Widget

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে


 বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে


বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো সত্যতা নেই। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।


দলীয় সূত্রে জানা যায়, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বুধবার সকালে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।


এদিকে, বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের পদত্যাগের খবরকে কেন্দ্র করেই দলের একাধিক নেতার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে বিএনপির পক্ষ থেকে বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর নাকচ করা হয়েছে।


দলটির পক্ষ থেকে সবাইকে যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Post a Comment

0 Comments